মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


যে দোয়াগুলো বেশি কবুল হয় ও দোয়া কবুলের সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

দোয়া ইবাদতের মূল বলা হয়। আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রার্থণা করেন।

কিছু কিছু সময় আছে বা এমন কিছু দোয়া আছে যা আল্লাহ খুব দ্রুত কবুল করে থাকেন। এরকম কিছু দুয়া হচ্ছে- ১. রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় যেই দোয়া করা হয় আল্লাহ সেটা সবচাইতে বেশি কবুল করে নেন।

এ দোয়া করার জন্য সর্বোত্তম হচ্ছে, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠে ওযু করে অন্তত ২ রাকাত বা সম্ভব হলে আরো বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে সজীবতার সাথে আল্লাহর কাছে অন্তরে আল্লাহর প্রতি ভয়, বিনয়, আশা ও দোয়া কবুল হবে এমন দৃঢ়তা নিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দুয়া করা।

মা-বোনেরা ঋতুকালীন অসুস্থতার সময় নামাজ না পড়েও দোয়া করতে পারবেন, দোয়া কবুলের সময়ের ফজীলত তারা ঠিকই পাবেন।

এ সময় হিসাব করার নিয়ম হচ্ছে- মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সময় থেকে ফজর ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত সময়কে ৩ দ্বারা ভাগ করে শেষ তৃতীয়াংশের সময়টাই হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়।
রাত এমন একটা সময় যখন প্রত্যেকে তার আপনজনের সঙ্গে অবস্থান করে।

এ সময় একজন মুমিন ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতর করার সুযোগ গ্রহণ করে থাকে। আর এটা এমন এক সময় যখন দোয়া কবুল করার জন্য আল্লাহর ঘোষণা রয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হল, ‘কোন দোয়া সর্বাধিক শোনা (কবুল করা) হয়?’ তিনি বললেন, রাত্রির শেষভাগে এবং ফরজ নামাজ সমূহের শেষাংশে। তিরমিজি ৩৪৯৯, ইমাম তিরমিজি ও শায়খ আলবানীর মতে হাদিসটি হাসান সহিহ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- রাতের এমন একটা সময় আছে যখন মুমিন বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের যা কিছু চায় আল্লাহ তা দিয়ে দেন। আর এ সময়টা প্রতি রাতে। (মুসলিমঃ ৭৫৭)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন- প্রতি রাতে যখন রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন।

তখন তিনি বলেন- কে আছে আমার কাছে দুআ করবে আমি কবুল করব? কে আমার কাছে তার যা দরকার প্রার্থনা করবে আমি তাকে তা দিয়ে দেব? কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি ক্ষমা করে দেব। (বুখারি-১১৪৫, মুসলিম)

২. প্রত্যেক ফরজ নামাজের শেষে যেই দোয়া করা হয় সেটাও দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এ সময় দুয়া মাসুরা বা হাদিসে বর্ণিত যেই দুয়াগুলো আছে সেইগুলো করা ভালো। এছাড়া কেউ অন্য যেকোনো দোয়া দুনিয়া আখেরাতà§