বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারতে বন্যায় ঘরছাড়া কয়েক লাখ, মৃতের সংখ্যা বেড়ে ৯৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তিন রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। অতিবৃষ্টি আর ভূমিধসে ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ।

শনিবার (১০ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যার কারণে কেরালায় এ পর্যন্ত অন্তত ৪২ জন মারা গেছেন। সরিয়ে নেওয়া হয়েছে এক লাখের বেশি ভুক্তভোগীকে।

কেন্দ্রীয় সরকারের তথ্যমতে, গত দু’দিনে এ রাজ্যে অন্তত ৮০বার ভূমিধসের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়ানাদের বনসুরাসাগর বাঁধ আংশিক খুলে দেওয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেলের দিকে সেটি পুরোপুরি খুলে দেওয়া হবে।

কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রাজ্যের ১৪টি জেলার মধ্যে সাতটিতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অতিবৃষ্টি ও বন্যার কারণে সেখানকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরও। রোববার (১১ আগস্ট) দুপুর থেকে এর কার্যক্রম ফের শুরু হবে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক শতাব্দীর মধ্যে গত বছর সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয় কেরালা। এতে ক্ষতিগ্রস্ত হন অন্তত ৫০ লাখ মানুষ, প্রাণ হারান দুই শতাধিকেরও বেশি।

প্রতিবেশী রাজ্য কর্ণাটকে বন্যায় অন্তত ২৪ জন মারা গেছেন। এ বছরের বন্যা গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

তিনি জানান, বন্যায় অন্তত ১ হাজার ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কযেকটি বাঁধ ধারণক্ষমতার শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দুই লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের ৩০টি জেলার মধ্যে ১৬টিই বন্যা আক্রান্ত।

ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ের রাজ্য মহারাষ্ট্রে বন্যায় গত এক সপ্তাহে অন্তত ২৯ জন মারা গেছেন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেও ভারি বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে।

আরএম/