বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদযাত্রায় কমলাপুরে এবার বড় সূচি বিপর্যয় দেখা দিয়েছে ট্রেন চলাচলে। মধ্যরাত থেকে সকালের ৪টি ট্রেন এখনও কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি।

বেনাপোল, ধূমকেতু, পদ্মা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৪ টির মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ সূচি বিপর্যয় দেখা দেখা দিয়েছে।

রাত সাড়ে ১২ টায় ট্রেনটির কমলাপুর ছাড়ার কথা থাকলেও এখনও ঢাকায় পৌঁছায়নি। একই অবস্থা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের। তবে ভোর সাড়ে ৬টার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২ টায় ঢাকা ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনের সূচি বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছোট শিশুসহ পরিবারের সবাইকে নিয়ে অনেকে রাত থেকে অপেক্ষা করছেন স্টেশনে। ঢাকার বাইরে থেকে কমলাপুরে আসা ট্রেনগুলোর প্রায় প্রতিটি বগিতেই রয়েছে উপচে পড়া ভিড়।

কেউ জানালা দিয়ে ট্রেনের ছাদে উঠছেন, সেখানেও নেই পা রাখার জায়গা। একই অবস্থা বাস টার্মিনালে। মহাসড়কে যানজট থাকায় দেরিতে ঢাকায় বাস আসছে বলে জানানো হয়েছে কাউন্টার থেকে।

কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষার পর বাসে উঠলেও মহাসড়কে যানজটে আটকে রয়েছে যানবাহন।

-এটি