বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভারতের সঙ্গে এবার সাংস্কৃতিক লেনদেন নিষিদ্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে এবার যাবতীয় সাংস্কৃতিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তান। বিনোদন জগতে দুই দেশের যৌথ উদ্যোগগুলিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভারতকে না বলুন নামে এক জাতীয় স্লোগান চালু করে। সেখানে ভারতের সঙ্গে যাবতীয় সাংস্কৃতিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করার সিধান্ত নেয়।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়কে দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান ঘোষণা করেন, সব ধরনের ভারতীয় কনটেন্ট বন্ধ করে দেওয়া হল।

ভারতীয় ডিটিএইচ সরঞ্জাম বিক্রি ও ব্যবহারের উপর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমকে তিনি জানান, ভারত সরকার ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান।

খবরে বলা হয়েছে, কোনও ভারতীয় কনটেন্ট যাতে পাকিস্তানে না-চলে তা নিশ্চিত করতে জাতীয় নিরাপত্তা পরিষদ একটি দল গঠনেও সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবারই ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সূত্র: ডন

-এটি