বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হজে যাওয়ার আগে কাশ্মীর নিয়ে মুখ খুললেন আতিফ আসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল করেছে ভারত সরকার। ভারত সরকারের এ পদক্ষেপে অনেকে সমালোচনা করেছেন।

এবার ভারত সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি হজে যাওয়ার আগে এক টুইটে দাবি করেন, কাশ্মীরিদের উপর অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে।

নিজের টুইটার হ্যান্ডেলে আতিফ লিখেছেন, সকলের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাইছি। ইনশাআল্লাহ, আমি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাত্রার জন্য বের হচ্ছি। হজযাত্রার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমি আমার ভক্ত, পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাইছি।

যদি আমি কারোর ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলেও ক্ষমা চেয়ে নিতে চাই। পাশাপাশি কাশ্মীরিদের উপর যে অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে তার আমি তীব্র নিন্দা করছি। আল্লাহ নিরাপরাধ কাশ্মীরিদের মঙ্গল করুন।

-এএ