বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

হাজিদের পদচারণায় মুখরিত পবিত্র মক্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন


পবিত্র হজ পালনের অপেক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ হজযাত্রী এখন মক্কা ও মদিনায় অবস্থান করছেন। আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে। সামনের দু-এক দিনের মধ্যে হজযাত্রীদের সবাই মক্কায় অবস্থান করবেন।

সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ আগস্ট পর্যন্ত মোট ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।  তাদের মধ্যে বিমানপথে ১৭ লাখ ৫ হাজার ৯৭৯ জন, সড়কপথে ৯৪ হাজার ৩২৬ ও সমুদ্রপথে ১৭ হাজার ২৫২ জন সৌদিতে গিয়েছেন।

বর্তমানে মোট হজযাত্রীদের মধ্যে মক্কায় ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন ও মদিনায় ৩১ হাজার ৪৩৪ জন অবস্থান করছেন।

এদিকে মক্কা নগরীতে বিশ্বের সব শ্রেণী-পেশার লক্ষ লক্ষ মুসলমানের উপস্থিতিতে কাবা ঘরের চতুর্পাশ মুখরিত হয়ে উঠেছে লাব্বাইক-লাব্বাইক ধ্বনি-প্রতিধ্বনিতে।

ছবি: রয়টার্স

আরএম/