বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঈদুল আজহায় স্টিমারের বিশেষ সার্ভিস শুরু ৮ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসি বিশেষ স্টিমার সার্ভিস শুরু করবে ৮ আগস্ট। স্টিমারগুলো ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের হুলারহাট হয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এ সংস্থার পাঁচটি স্টিমার যথাক্রমে এমভি মধুমতি, এমভি বাঙ্গালী, পিএস মাহসুদ, পিএস লেপচা ও পিএস টার্ন ঈদের বিশেষ সার্ভিসে যাত্রী পরিবহন করবে।

৮ আগস্ট থেকে প্রতিদিন একটি করে স্টিমার ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলবে। ১০ আগস্ট ঢাকা থেকে ছাড়বে দুটি স্টিমার। সেগুলো হলো- পিএস মাহসুদ ও পিএস লেপচা। পরের দিন পিএস মাহসুদ মোরেলগঞ্জ পর্যন্ত ও পিএস লেপচা বড় মাছুয়া পর্যন্ত যাত্রী নিয়ে যাবে। সেখান থেকে ফিরে লেপচা বরিশাল নৌবন্দরে অবস্থান করবে। ঈদের পর ১৬ আগস্ট বরিশাল থেকে ঢাকায় রওনা করবে এমভি বাঙ্গালী ও পিএস লেপচা।

বিআইডব্লিউটিসির বরিশালের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, ঈদের বিশেষ সার্ভিস নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংস্থার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে স্টিমারের সিডিউলও ঘোষণা করা হয়েছে।

-এএ