বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসরায়েল থেকে ৮০০০ মিসাইল কিনছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের কাছ থেকে ৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। ইতোমধ্যে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে।

ইসরায়েলের সংবাদপত্র ‘আরুৎজ শেভা’য় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে ওই মিসাইল কিনছে ভারত।

ভারতের সঙ্গে ইসরায়েলের মিসাইল কেনার ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। তবে এ রিপোর্ট সম্পর্কে কোনও মন্তব্য করেননি ইসরায়েলের বিদেশমন্ত্রক। ওই সংবাদপত্রের দাবি, ইসরায়েল ভারতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ অস্ত্র রফতানি করে।

প্রতি বছর প্রায় ১০০ কোটি ডলারের অস্ত্র আসে ভারতে। গত বছরের এপ্রিলে দুই দেশ ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে। যার মধ্যে রয়েছে সার্ফেস-টু-এয়ার মিসাইল, লঞ্চার ও কমিউনিকেশন টেকনোলজি।

ইসরায়েলের সেনাবাহিনী এ স্পাইক মিসাইল ব্যবহার করে। এগুলো ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এ মিসাইল। এছাড়া ভারত ও ইসরায়েল যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা দুই দেশের নৌ-বাহিনী ব্যবহার করবে।

-এএ