বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গরুবোঝাই ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুও মারা গেছে।

আজ বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন গরু ব্যবসায়ী হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, বুধবার ভোরে গরুবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাচ্ছিল।

চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা তিন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া ট্রাকে থাকা ছয়টি গরুও মারা যায়।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটিও উদ্ধার করা হয়।

-এটি