বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভীর ছেলে আইসিউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ. এর ছেলে, ভারতের প্রসিদ্ধ আলেম ও তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বি মাওলানা মোহাম্মদ তালহা কান্ধলভী অসুস্থ হয়ে দেশটির উত্তরপ্রদেশের মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতের সাহরানপুরের জামিয়া মাজাহিরুল উলুমের শিক্ষাসচিব মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সালমানের বরাতে স্থানীয় একটি অনলাইন সংবাধ্যম এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, মাত্রারিক্ত জ্বরের কারণে মাওলানা মোহাম্মদ তালহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক পাশাপাশি শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দিয়েছে। এ কারণে তাকে আইসিউতে ভর্তি করা হয়।

মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সালমান বিশ্ববাসীর কাছে মাওলানা তালহা কান্ধলভীর জন্য দোয়া কামনা করেছেন।

আরএম/