বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য কার্যকরের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য যেকোন মূল্যে কার্যকর করতে বলেছে হাইকোর্ট। সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য হাসপাতালে যাতে কার্যকর হয় সে বিষয়টিও নজরদারি করতে বললেন, হাইকোর্ট। সরকারি হাসপাতালের বিনামূল্যে কিট বেসরকারি হাসপাতালে দেয়া যায় কিনা, সরকারকে তা ভাবতে বলেছে উচ্চ আদালত।

গতকাল ডেঙ্গু শনাক্তে পরীক্ষার ফি ৫০০ টাকার বেশি নেয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে স্থাস্ব্য অধিদপ্তর। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অভিযোগ জানাতে বলা হয়েছে।

-এটি