কক্সবাজার প্রতিনিধি: হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা কাউন্সিল রোববার (১৪ জুলাই) দুপুরে শহরের কলাতলির নিরিবিলি অর্কিডের কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে।
সংগঠনের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশের সভাপতি আন্তর্জাতিক কারী ইলিয়াছ লাহুরী, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারী মাওলানা মুরাদ হোসেন, প্রচার সম্পাদক হাফেজ ডাক্তার মুহাম্মদ ফয়সাল বিন নুরুল হুদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হুফফাজুল কুরআন সংস্থার কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা রিদুয়ানুল কাবীর।
কাউন্সিলে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২০১৯-২০২০ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কারী ইলিয়াছ লাহুরী। এতে কারী মাওলানা সাইফুল্লাহ কাসেমী সভাপতি, হাফেজ মাসুম সহসভাপতি, অ্যাডভোকেট হাফেজ রিদুয়ানুল কাবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা মুবিনুল হক, হাফেজ মাওলানা মাসুম, সহ সভাপতি হাফেজ মাওলানা এহতেশামুল হক মাদানী, হাফেজ মাওলানা শামসুল হক, হাফেজ মাওলানা জাফর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা শহীদুল্লাহ মিয়াজী, হাফেজ মাওলানা আবদুল্লাহ, হাফেজ মাওলানা ইলিয়াস, হাফেজ মাওলানা নুর হাশেম, হাফেজ মাওলানা সিরাজুল মুস্তাফা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দীন।
সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আমীনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী রফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মুফতী মাওলানা রহীমুল্লাহ শরীফ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কারী মাওলানা শফিউল্লাহ।
সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা নাসির উদ্দীন শরীফী, হাফেজ ক্বারী আবদুল্লাহ আল মামুন, ক্বারী মাওলানা হুমায়ূন কবীর, দফতর সম্পাদক হাফেজ মাওলানা আবছার কামাল, সহ দফতর সম্পাদক হাফেজ ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ হুসাইন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, হাফেজ মাওলানা রমজান আলী ও হাফেজ মাওলানা দিদার।
আরএম/