বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইসলাম রিবোধী সংস্কৃতি প্রচারের দায়ে ৫৪৭ রেস্তোরাঁ বন্ধ, ১১ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেহরানে ইসলামি ঐতিহ্য না মেনে, ইসলাম বিরোধী সংস্কৃতি প্রচারের জেরে  ৫৪৭টি রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে। আইন ভাঙার 'অপরাধে' ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইসলামি আইন এই রেস্তোরাঁগুলি ভঙ্গ করেছে। এখানে উচ্চস্বরে গান বাজানো হত, যা শালীনতার মাত্রা অতিক্রম করে গেছে। তা ছাড়া যৌনতা থেকে মদ, মাদক - সবেতেই ছিল মদত, যা ইসলামি সংস্কৃতির বিরোধী। সে জন্যই এগুলোকে বন্ধ করানো হয়েছে।

পুলিশ আরও জানায়, 'আমাদের কাজ হচ্ছে কোথাও নৈতিক অবক্ষয় হচ্ছে কি না, তা দেখা। আমাদের মনে হয়েছে এই রেস্তোরাঁগুলি সে সবই অতিক্রম করে গিয়েছে। তারা কোনও আইনই মানছে না। সে জন্যই এই ব্যবস্থা।'

তেহরানের 'গাইডেন্স কোর্টের' প্রধান জানিয়েছেন, এ রকম অনেক ব্যক্তি রয়েছেন যারা নৈতিক অবক্ষয় নিয়ে পুলিশকে জানাতে চান, কিন্তু কী করে তা করবেন বুঝতে পারেন না। তাদের জন্য একটা ফোন নম্বর দেওয়া হয়েছে। কোনও রকম বেচাল দেখলেই তারা যেন অভিযোগ জানান। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। গাড়ির মধ্যে কেউ হিজাব সরাচ্ছেন কিনা, নারী-পুরুষ কোথাও একসঙ্গে নাচছেন কি না, ইনস্টাগ্রামে কোনও অনৈতিক পোস্ট হচ্ছে কি না - এসব কিছু নিয়েই অভিযোগ জানানো যাবে।

২০১২ সালে সরকার নির্দেশ দেয়, রেস্তোরাঁ বা ক্যাফেতে এসে ক্রেতারা কী করছেন তার উপর নজরদারির জন্য সিসিটিভি বসানো বাধ্যতামূলক।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ