সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের নামাজ আদায় করতে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়। সকাল ৬টা থেকে জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা।

ঈদের প্রধান এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তারা। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের জ্যৈষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

এদিকে জাতীয় ঈদগাহের প্রবেশপথে বসানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। একাধিক নিরাপত্তা বেষ্টনীতে তল্লাশি শেষে সারিবদ্ধ ভাবে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। পুরুষের পাশাপাশি কয়েক হাজার নারীও এখানে নামাজ আদায় করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ