মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ইস্যুতে ওআইসির প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ও বাস্তুচ্যুত করার ঘটনায় মিয়ানমার সরকারের প্রতি নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

শনিবার ১৪ তম সম্মেলনে সংস্থাটির এক বিবৃতিতে মিয়ানমার সরকারের কঠোর সমালোচনা করা হয়। পাশাপাশি রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

মক্কায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বক্তারা বলেন, মিয়ানমারের উচিৎ তার অধিবাসীদের সুরক্ষা দেয়া। কিন্তু দেশটি তার উল্টো কাজ করছে। রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর হত্যা ও নিধনযজ্ঞ চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহায়তা চায় বাংলাদেশ। ওআইসি সম্মেলনের একদিন আগে সৌদি আরবের জেদ্দায় ৩০ মে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ সহায়তা চান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ