মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির সহায়তা চাইল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট নিরসনে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলোর সহায়তা চেয়েছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ সহায়তা চান বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ৩০ মে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলন সামনে রেখে এ বৈঠক হয়। বৈঠকে তিনি বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এ সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহায়তা চান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের অধিকার রক্ষা ও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারকে বিচারের আওতায় আনার জন্য গাম্বিয়া সরকার উদ্যোগ নিয়েছে। সে জন্য গাম্বিয়াকে সাধুবাদ জানান ড. মোমেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ