মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোজা রেখে রক্ত দিয়ে মুমূর্ষ রুগীকে বাঁচাতে এগিয়ে এলো কওমি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

তীব্র গরমে রোজা রেখে হাঁসফাঁস করছে মানুষ। রক্ত শূন্য রুগি রেখা আক্তার। মৃত্যুর সন্ধিক্ষণে। রক্ত দাতার সন্ধানে ঘুরছে তার গার্ডিয়ান। শত ডোনারের সন্ধান পেলেও রোজার দিনে রক্ত দিতে রাজি হচ্ছিলেন না কেউ। অবশেষে রক্ত দিতে এগিয়ে এলো কওমী তরুন আরিফুর রহমান।

গত ২৬ মে (রবিবার) কিশোরগঞ্জের সদর হাসপাতালে রোজা অবস্থায় রক্ত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন কওমী তরুন আরিফুর রহমান। আরিফুর রহমান কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র। সে জানায় যখন তার কিশোরগঞ্জের হোসেনপুরের রুগি রেখা আক্তারের রক্তের জন্য আসে তখন সে অনেক ক্ষুদার্ত ও ক্লান্ত। শুধু মানবিকতার দাবিতেই সে নিজের খেয়াল না করে রুগিয়ে বাঁচাতে দ্রুত এগিয়ে যায়৷ এবং স্বেচ্চায় রক্ত দেন।

রক্ত পেয়ে রুগির গার্জিয়ানদের আন্দের সীমা ছিল না। দিন শেষে রক্তের খোঁজ করতে করতে তারাও ক্লান্ত হয়ে গেছিলেন। তারা জানান এভাবে কওমী তরুন এগিয়ে আসবে কল্পনা ছিল না। তাঁর এগিয়ে আসার উছিলায় হয়ত আজ বেঁচে যাবেন রেখা আক্তার। আমরা তার মঙ্গল কামনা করি৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ