শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে পদত্যাগ করছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। আগামী ৭ জুন তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে এক বিবৃতিতে টেরিজা মে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, ২০১৬ সালের ইউরোপীয় ইউনিয়নের ফলাফলকে সম্মান জানানোর জন্য আমি আমার সেরা কাজটি করতে যাচ্ছি। খুব শিগগির আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি। এটা আমার সম্মানের। এছাড়া আমি আমার দেশ ভালোবাসি। দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি সবার প্রতি কৃতজ্ঞ।আশা করি পরবর্তী কনজারভেটিভ নেতা যিনি নির্বাচিত হবেন বা যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি ব্রেক্সিট ইস্যুতে সফল হতে পারবেন।

তবে কনসারভেটিভ পার্টি একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি।

এদিকে, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে নিজের নতুন কর্মপরিকল্পনা মন্ত্রিসভা এবং পার্লামেন্টে পাস হবে না চূড়ান্তভাবে জেনেই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে।

দেশটির মন্ত্রিসভা এবং পার্লামেন্টে অন্তত কয়েকবছর ধরে ব্রেক্সিট নিয়ে বিতর্ক চলছিল। টেরিজা মে ব্রেক্সিট বাস্তবায়ন করতে চাইলেও তার মন্ত্রিসভা এবং পার্লামেন্ট সেটার অনুমোদন দেয়নি। অবশেষে এর ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বসলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ