বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষার্থীদের অনুবাদ সাহিত্য শিখালেন মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানের প্রথম দিন থেকে শুরু হয়েছিলো ‘লেখালেখি ও সাংবাদিকতা কোর্স’। দেখতে দেখতে আজ ১৬তম দিন শেষ হলো। প্রতিদিনই কোন না কোন মহীরুহের ক্লাস থাকে কোর্সে। এরই ধারাবাহিকতায় আজ ক্লাস করালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার উপর মাস্টার্স সম্পন্নকারী বাংলাদেশের একমাত্র আলেম সাংবাদিক, ‘দৈনিক নয়া দিগন্ত’ এর সহকারী সম্পাদক মাওলানা লিয়াকাত আলী ও পাথেয় টোয়েন্টিফোর ডটকম এর সহযোগী সম্পাদক মাসউদুল কাদির।

বুধবার (২২ মে) আওয়ার ইসলাম অডিটোরিয়ামে মাওলানা লিয়াকাত আলীর ক্লাসের বিষয় ছিলো ‘অনুবাদ সাহিত্য’। ঝরঝরা অনুবাদ কিভাবে করতে হয়? কিভাবে ভিন্ন ভাষার আর্টিকেল বাংলা ভাষায় ভাষান্তর করতে হয়? কিভাবে অনুবাদকে পাঠকপ্রিয় করে তুলতে হয় তার সবই শিখিয়েছেন তিনি। ছাত্ররাও মন ভরে তার ক্লাস উপভোগ করেছে। আর গ্রন্থ ও সাহিত্য সমালোচনা বিষয়ে ক্লাস নিয়েছেন মাসউদুল কাদির।

দেশের অন্যতম অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এ ‘লেখালেখি ও সাংবাদিকতা কোর্স’ এর আয়োজন করেছে। তত্ত্বাবধান করছে বাংলাদেশের লেখালেখির সবচেয়ে বড় প্লাটফর্ম ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’। সহযোগিতায় রয়েছে অনলাইন ই-কমার্স বুকশপ রকমারি ডটকম।

কোর্সটি আগামী ২০ রমজান পর্যন্ত চলবে। কোর্সে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ