সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

এই রমজানে হৃদয় উজার করে ক্যান্সার হাসপাতালে দান করুন: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মায়ের স্মৃতিতে ‘শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল’  তৈরি করেছেন। এটি দেশের প্রথম ক্যান্সার স্পেশালাইজড হাসপাতাল।

রমজানে গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য বেশি বেশি দান করার আহ্বান জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, আমি আশা করছি, এই রমজানে মানুষ নিজের হৃদয় উজার করে শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে দান করবেন। যাতে গরিব ও অসহার রোগীদের চিকিৎসা করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এই হাসপাতাল গরিব রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। হাসপাতাল নির্মাণ কাজ এখনও চলছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে লাহোরে গড়ে ওঠা এই হাসপাতালের শয্যা সংখ্যা ৬০০। এই হাসপাতালটির অনন্য বৈশিষ্ট্য হলো, এখানে ৭৫ শতাংশ ক্যান্সার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

একইভাবে পেশোয়ারেও নির্মাণ করেন আরেকটি ক্যান্সার হাসপাতাল। এসব হাসপাতালের প্রায় ৭০ শতাংশ চিকিৎসাই হয় অসহায় দরিদ্রদের যা সম্পূর্ণ বিনামূল্যে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ