মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

হজের নিবন্ধন শেষ হবে ১৫ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজযাত্রীদের কোটা এখনও খালি রয়েছে। নির্ধারিত সময়ে কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় আবারও বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ মে পর্যন্ত চলতি বছরের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন চলবে।

গতকাল সোমবার (০৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছরের সরকারি হজযাত্রীদের নিবন্ধন শেষ হয় ৩০ এপ্রিল। কিন্তু সরকারি কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। তবে প্যাকেজ-১ এর কোটা খালি না থাকায় সরকারি হজযাত্রীদের প্যাকেজ-২ এর অধীনে নিবন্ধন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোটা এখনও খালি রয়েছে।

এখনো যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি, তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ১৫ মের আগেই নিবন্ধনের জন্য হজ অফিসের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কিংবা বিষয়টি লিখিত আবেদনের মাধ্যমে ই-মেইলে কিংবা সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

তাছাড়া নিবন্ধনে আগ্রহীদের ১৪ মের আগেই পাসপোর্ট দাখিলের জন্য বলা হয়েছে, যাতে দ্রুত পাসপোর্ট ভেরিফিকেশন করা যেতে পারে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ