মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

পানির নিচে কক্সবাজারের ৩৫ গ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝড়ো বৃষ্টি ও সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে কক্সবাজার জেলার ৩৫টি গ্রাম। দুর্ভোগে পড়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী উপকূল এলাকা কুতুবদিয়াপাড়া জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় নৌকা যোগে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন লোকজন। তার পাশাপাশি প্লাবিত হয়েছে সমিতি পাড়া, নাজিরারটেক, ফদনারডেইল ও বাসিন্নাপাড়া। বাড়ি ঘর ডুবে যাওয়ায় নিম্নাঞ্চলের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ কামাল হোসেন জানান, ৮ উপজেলার উপকূল থেকে প্রায় ৫৬ হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, টেকনাফের শাহপরীরদ্বীপ, মহেশখালী উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার ৩০টির বেশি গ্রাম জোয়ারে প্লাবিত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ