মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

বাগেরহাটে বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৩ মে) সকাল পৌনে ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা নিহতদের উদ্ধার করেছে।এদের একজনের আনুমানিক বয়স ৩০ এবং অপরজনের ৫০ হবে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ