বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪, আহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রোববার রাতে বিমান হামলায় চারজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।

গতকাল সোমবার লিবিয়ার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ) এতথ্য জানিয়েছে।

এএফপি’র খবরে বলা হয়, এ ঘটনার জন্য খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) অভিযুক্ত করেছে।
জিএনএ জানায়, রাজধানীতে একই ধরনের হামলায় অপর চার বেসামরিক নাগরিক নিহত ও ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হলো।

জিএনএ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি বলেন, রোববারের অভিযানের পর সরকারি হাসপাতালগুলো চারজনের লাশ আনা হয়। এদের তিনজন বেসামরিক নাগরিক ও একজন সৈন্য। এই ঘটনায় আহত ৩৭ জন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ৪ এপ্রিল হাফতারের এলএনএ ত্রিপোলিতে অভিযান শুরু করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ’র কেন্দ্রস্থল হচ্ছে ত্রিপোলি।
প্রাথমিক সাফল্য অর্জনের পর হাফতারের বাহিনী দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থানে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়। টিকতে না পেরে কোন কোন এলাকায় তার সৈন্যরা পিছু হটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এসব সংঘর্ষে অন্তত ২৭৮ জন নিহত ও ১ হাজার ৩শ’র বেশি আহত হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ