রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

রাষ্ট্রপ্রতির প্রেস সচিবের দায়িত্বে ফিরলেন জয়নাল আবেদীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মুহা. জয়নাল আবেদীনকে ফের রাষ্ট্রপ্রতির প্রেস সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ৮৪ ব্যাচের এ কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জয়নাল আবেদীনকে গ্রেড-১ বেতনে পিআইও নিয়োগ দিয়ে গত ৮ এপ্রিল আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব নিয়োগ পান। তিনি তখন থেকে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ৫ জুলাই তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) দেয়া হয়।

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে নিয়োগ করা হয়। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

এরপর দীর্ঘদিন পদটি খালি থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহা-পরিচালক (চলতি দায়িত্ব) মুহা. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে পিআইও নিয়োগ দেয়া হয়েছিল। নতুন করে এখনও পিআইও পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ