রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

শপথ নিতে সংসদ ভবনে বিএনপির ৪ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত  ৪ সদস্য শপথ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে তারা সেখানে পৌঁছান।

এসময় শপথ গ্রহণ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই চার সাংসদ সাংবাদিকদের জানান, তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই সংসদে শপথ নিতে এসেছেন। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সম্মতি রয়েছে।

সোমবার সকালে থেকেই দলীয় সিদ্ধান্তে নানা জটিলতায় অপেক্ষায় ছিলেন এই ৪ বিএনপির নেতা। তবে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন সংসদে শপথ নিতে এলেন না এমন প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দেননি ওই চার সাংসদ।

এদিকে গত বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে শপথ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষের নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান। গতকাল শনিবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ