বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে ভারতীয় তিনজনকে জিজ্ঞাসবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভারতের কেরালা রাজ্যের দুটি জেলায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ফরমের বিষয়ে তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

ভারতীয় টেলিভিশন চ্যানেলর অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার কেরালার কাসারগোদ ও পালাক্কাদ জেলায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সিআইএ।

তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, প্রদেশটি থেকে যারা বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিয়েছেন তাদের সঙ্গে সন্দেহভাজন ওই তিন ব্যক্তির যোগাযোগ আছে। সেই সংশ্লিষ্টতা সূত্রেই তারা আইএসের সদস্য সংগ্রহের কাজ করছেন।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, তদন্ত সংস্থাটির কর্মকর্তারা এটা জানার চেষ্টা করছেন যে গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় যে ভয়াবহ বোমা হামলার সঙ্গে তারা জড়িত কি না। ইস্টার সানডের সেই হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আইএস।

তদন্ত সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এনআইএ’র তদন্ত কর্মকর্তারা অভিযানের সময় বেশ মোবাইল ফোন, সিম কার্ড, মেমরি, পেন ড্রাইভ ও আরবি ও মালায়লাম (দক্ষিণ ভারতীয়) ভাষার অক্ষরে হাতে লেখা নোট উদ্ধার করেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ