বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

শ্রীলংকায় সিরিজ বোমা হামলা, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলায় এখন পর্যন্ত ১৯০ জন নিহত হয়েছে। এরই মধ্যে দেশটিতে আরও একটি বোমা হামলায় দুইজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে ঘটনা দুইটির পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে।

শ্রীলঙ্কায় আজ বিকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া আগামীকাল ২২ এপ্রিল ও পরশু ২৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দফতর থেকে কিছুক্ষণ আগে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ