বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির মুখপাত্রকে জুতা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খোদ বিজেপির কার্যালয়ে দলের নেতাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দলের কর্মীরা জুতো নিক্ষেপকারী ব্যক্তিকে ধরে ফেললেও কয়েক মিনিটের জন্য সভায় তুমুল হইচই শুরু হয়।

আজ বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন দলের সাংসদ ও মুখপাত্র জিভিএল নরসিংহ রাও।

সংবাদ সম্মেলনে দেশে হিন্দুদের বদনামের জন্য কংগ্রেসকে দায়ী করেন তিনি। প্রজ্ঞা সিং ঠাকুরের প্রসঙ্গ তুলে তিনি কংগ্রেসকে নিশানা করেন। সেই সময়েই তার দিকে একটি জুতো উড়ে আসে।

আচমকা ওই ঘটনায় সাংবাদিক সম্মেলনে অবস্থানরত লোকজন কিছুটা হতচকিত হয়ে পড়েন। এর মধ্যেই জুতো নিক্ষোপকারীকে ধরে ফেলেন কর্মকর্তারা। তাকে সেখান থেকে বাইরে নিয়ে যান।

জুতা নিক্ষেপকারী ব্যক্তি একজন চিকিৎসক বলে জানা গেছে। শক্তি ভার্গভ নামের ওই ব্যক্তির কাছে কানপুরের হাসপাতালের একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়।

সূত্র:জি নিউজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ