শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

এবার চীন সফরে যাচ্ছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেল্ট অ্যান্ড রোড ফোরাম’এ অংশ নিতে চার দিনের চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সফরকালে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ও অন্যান্য জাতীয় স্বার্থ নিয়ে চীনা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কয়েকটি সমঝোতা স্মারকে সই করবে দুই দেশ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল চীন সফরে যাবেন দেশটির প্রধানমন্ত্রী।

পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং বলেন, ইমরান খান আগামী সপ্তাহে চীন সফরে যাবেন। এসময় সিপিইসিকে আরও সম্প্রসারিত করতে চীনা নেতারা তার সঙ্গে কাজ করবেন। এছাড়া এ প্রকল্পে তৃতীয়পক্ষকে অন্তর্ভুক্ত করতে দুই দেশ রাজি হয়েছে।

পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে চীন সরকারের গভীর আস্থা রয়েছে। এছাড়া পাকিস্তানের স্বার্থই চীনের স্বার্থ বলে আমরা মনে করছি বলে মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ