সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

স্নাইপার দিয়ে রাহুল গান্ধীকে হত্যাচেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভিন্ন কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাহুল গান্ধীকে স্নাইপার দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেছে কংগ্রেস। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ দিয়েছে দলটি।

বুধবার (১০ এপ্রিল) অমেঠিতে মনোনয়ন জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধীর মুখে অন্তত সাত বার লেজার রশ্মি ফেলা হয়েছিল।

ওই লেজার রশ্মি কোনও স্নাইপার থেকে ফেলা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে লেখা চিঠিতে এমনই আশঙ্কার কথা জানিয়েছে কংগ্রেস।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা ও রাজীব গান্ধী হত্যার প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেস জানায়, রাহুলের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এজন্য তার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাহুলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয় বলছে, বুধবারের ওই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছেন গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিক তদন্তের পর বলা হচ্ছে, রাহুলের মুখে পড়া সবুজ রঙের ওই লেজার রশ্মি মোবাইলে ছবি তোলার সময় হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ