বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

শরীয়তপুর সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ পথচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সদর পৌরসভায় বাসের ধাক্কায় দলিল উদ্দিন খান (৮৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।নিহত দলিল উদ্দিন খান পৌরসভার ধানুকা গ্রামের মৃত লবন খানের ছেলে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ধানুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দলিল উদ্দিনের পরিবার জানায়, রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় বাসটি। এতে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান দলিল উদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মনিরুজ্জামান বলেন, গোসাইরহাট থেকে বাসটি শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিল।

শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা নামক স্থানে পৌঁছলে বাসটি পেছন থেকে দলিল উদ্দিনকে ধাক্কা দেয়।মাথায় আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই মারা যান  দলিল উদ্দিন। ঘটনার পর ঘাতক  বাসচালক বাসটি নিয়ে পালিয়েছে।

আরএইচ/