বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মহান স্বাধীনতা দিবসে কিশোরগঞ্জ জেলা ইশা ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র‍্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে৷

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় কিশোরগঞ্জ সদর এলাকার একরামপুরের দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি জোবায়ের আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবরারুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাও. আলমগীর হোসাইন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা সহকারী সাংগঠনিক সম্পাদক নোমান আহমাদ, ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক কেএম নাজিমুদ্দীন।

আলোচনা সভায় বক্তরা বলেন, স্বাধীনতার প্রায় ৪৮ বছর হলেও বাংলার মানুষ স্বাধীন  ভূখন্ড ছাড়া স্বাধীনতার কোন স্বাদ পায়নি৷ দেশ, জাতি ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের মুক্তি ও পূর্ণ স্বাধীনতা বয়ে আনার লক্ষ্যে ইশা ছাত্র আন্দোলনের সাথে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়৷

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সহ সভাপতি মুহা. ইমদাদুল্লাহ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মুহা. সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদ।

দফতর সম্পাদক মুহা. আবু নাঈম, কওমি মাদরাসা বি. সম্পাদক মুহা. ফাইজুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বি. সম্পাদক মুহা. ত্বয়াসিন আহমাদ, কলেজ বি.সম্পাদক মুহা.শাহরিয়ার রহমান, স্কুল বি.নসম্পাদক মুহা.আল আমিন, ছাত্র কল্যান সম্পাদক মুহা. মাসুম আহমাদ, সাহিত্য ও সংস্কৃতি বি. সম্পাদক মুহা. আতিকুর রহমান মুজাহিদ সহ বিভিন্ন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

-এএ