বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

নির্মাণাধীন ভবনে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে জেলা শহরের আমিরাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের দোতলা থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। লিমন শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।

স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় লিয়াকত আলী লস্করের নির্মাণাধীন একটি বাড়ির দোতলায় লিমন মজুমদার প্রতিদিনের মতো রোববার রাতেও ঘুমিয়ে পড়েন।

সোমবার সকালে এলাকাবাসী বিল্ডিংয়ের রিংটোনের সঙ্গে লিমনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

নিহতের পরিবারের দাবি, লিমনকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরএম/