বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মুহা. বাবুল মিয়া (১৯) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

শুক্রবার (২২ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার দমদমা সীমান্তের ১ হাজার ২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় সুপারি বাগানে সুপারি পারতে যান বাবুল। সে সময় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে দমদমা সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় বাবুলের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুল সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান।

ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি তাজুল ইসলাম।

এএ/