বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু ও মুন্সীগঞ্জের মেঘনা সেতুর উভয় পাশে শুক্রবার ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল হয়। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বিকল গাড়িগুলো সরালে যানবাহন চলাচল শুরু হয়।

কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে সড়কে যাত্রীদের চাপে যানবাহন বেড়ে যায়। মহাসড়কের ফোর লেনের যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে টু লেন হওয়ায় ধীর গতি হয়। এতে যানবাহনের সারি দীর্ঘ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে ও জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এএ/