বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা

নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত বেড়ে ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় তিনজন নিহত ও নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন মেয়র জ্যান ভ্যান জানিন।

সোমবার বিকেলে এক টুইট বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলার পর স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছিল। তাদের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয় হামলার পেছনে সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে।

ইউট্রেখট শহরের মেয়র জ্যান ভ্যান জানিন টুইট বার্তায় আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে অক্টোবর ২১ স্কয়ারের কাছে এই হামলার ঘটনা ঘটে।

হামলার পর নেদারল্যান্ডস কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার আশঙ্কা করে সর্বোচ্চ সতর্কতা জারি করে। কর্তৃপক্ষ বলছে, হামলাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এমন হামলা চালিয়েছে।

ইউট্রেখটের পুলিশ বলছে, ‘সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোলাগুলির স্থানটি ঘিরে ফেলে। তাছাড়া আহতদের হাসপাতালে নেয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া হয়।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, তিনি গভীরভাবে উদ্বিগ্ন। হামলার পর সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সঙ্কটকালীন জরুরি বৈঠকে বসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ডাচ রেডিও বলছে, হেগে সরকারের বিভিন্ন দফতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ