মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ে শক্তিশালী সাইক্লোন: নিহত ১৭৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ে প্রবল গতিতে আঘাত হেনেছে সুপার সাইক্লোন ইদাই৷ এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ১৭৪ জন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। সাইক্লোন ইদাইয়ের তাণ্ডবে রাস্তায় উপড়ে পড়েছে গাছ, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। যোগাযোগহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

সাইক্লোনে ৩১ জন নিহতের খবর নিশ্চিত করেছে জিম্বাবুয়ে সরকার। এছাড়া মোজাম্বিকে নিহতের সংখ্যা ৮৭ জনে পৌঁছেছে। মালয়ে এই সংখ্যা ৫৬ জন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। এছাড়া দেশ তিনটিতে বহু লোক এখনো নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ের চারিদিকে এখন শুধুই ইদাইয়ের তাণ্ডবলীলার চিত্র৷ আফ্রিকার তিনটি দেশে এই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মোজাম্বিকে। সেখানকার অধিকাংশ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিদ্যুতহীন হয়ে পড়েছে পুরো এলাকা। বন্ধ রয়েছে দেশটির বিমানবন্দর।

মোজাম্বিকের বেইরা শহরে বৃহস্পতিবার থেকে শুরু হয় ঝড়ের দাপট৷ এরপর সেটি গতিপথ পাল্টে জিম্বাবুয়ে ও মালাইয়ে প্রবেশ করে৷ সাইক্লোনের দাপটে বাড়ি, স্কুল, হাসপাতাল, পুলিশ স্টেশন সব ধ্বংস হয়ে গিয়েছে৷ ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে সাইক্লোনে কমপক্ষে ১৫ লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন দেশের সরকারি উদ্ধারকারীদের সহযোগিতা করছে জাতিসংঘের সংস্থা ও রেডক্রস। তারা হেলিকপ্টারে করে খাদ্য এবং ওষুধ সরবরাহ করছে। সূত্র: ডয়চে ভেলে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ