সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

ক্রাইস্টচার্চে বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়িয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে নরসিংদীর বাসিন্দা জাকারিয়া ভুঁইয়া নিখোঁজ ছিলেন।তার পূর্ব পরিচিত স্থানীয় একটি মসজিদের ইমাম তার লাশ শনাক্ত করেছেন। ফলে বেসরকারীভাবে বাংলাদেশি মৃতের সংখ্যা এখন ৫-ই বলা হচ্ছে।’

নরসিংদীর জাকারিয়া প্রায় ১৮ মাস আগে সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে গিয়েছিলেন।

এছাড়া নিহত অন্যরা হলেন, ডা. সামাদ, হোসনে আরা পারভীন, মোজাম্মেল ও ওমর ফারুক। এর আগে ওই হামলায় এই চারজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার নিউজিল্যান্ড সময় সকাল ১০টায় নিহত সকলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, নিহতদের মধ্যে ডা. সামাদ ও হোসনে আরা পারভীন বাংলাদেশি বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক। আত্মীয়-স্বজনদের ইচ্ছায় সেখানেই তাদের দাফন করা হবে।

নিহত অপর তিনজন বাংলাদেশের নাগরিক। তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সরকার যোগাযোগ করছে। যত দ্রুত সম্ভব তাদের মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হবে বলে সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্যানবেরা মিশন এবং নিউজিল্যান্ডের (অনারারী) কনস্যুলেটের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় আহতদের মধ্যে লিপির অবস্থা সংকটাপন্ন। তার আরেকটি অস্ত্রোপচার করা লাগতে পারে। কিশোরগঞ্জের বাসিন্দা লিপিকে দেখতে হাসপাতালে গেছেন নিউজিল্যন্ডের প্রধানমন্ত্রী।

তিনি তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন বলেও জানা গেছে। ওদিকে পয়ে গুলিবিদ্ধ গাজিপুরের মুতাসসিম ও শেখ হাসান রুবেলের অবস্থা বিপদমুক্ত বলে জানানো হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলায় ওই বাংলাদেশীসহ ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ