বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৩১ জন। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্র এই তথ্য জানানো হয়। খবর এএফপি’র।

মধ্য আফ্রিকার এ দেশের কাসাই প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা ইতিমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশির ভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ ট্রেনটি কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।’

ঘটনাস্থলে থাকা সূত্র জানায়, ট্রেনটি মালবাহী হওয়ায় যাত্রীদের অধিকাংশ এতে লুকিয়ে উঠে।

লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর ট্রেনটি লাইনচ্যূত হওয়ায় এর বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে নেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ