মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

৬৬৫০ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ সেবা দিয়েছে বিএসএমএমইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা প্রদান, স্বেছায় রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৯ রোববার (১৭ মার্চ) উদযাপন করেছে।

দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ৬৬৫০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করেন।

এরমধ্যে রয়েছেন মেডিসিন ও শিশু অনুষদে ৩৮শ’ জন রোগী, সার্জারি অনুষদে ২৬শ’ রোগী এবং এবং ডেন্টাল অনুষদে ২৫০ জন রোগী। এছাড়া ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে প্রায় অর্ধশত জন মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

এ বছর বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষাও প্রদান করা হয়। বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহ এবং সার্জিারি অনুষদের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের উদ্যোগে রোগীদেরকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।

কর্মসূচীতে মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, শিশু অনুষদ এবং ডেন্টাল অনুষদের ৫৬টি বিভাগসহ এসকল বিভাগের উইংগুলোও রোগীদেরকে বিনামূল্যে সেবা প্রদানের কাজে নিয়োজিত ছিলো।

এই কার্যক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ৬৮, সহযোগী অধ্যাপক ৭০, সহকারী অধ্যাপক ৯০, কনসালট্যান্ট ২৮ জনসহ ৪৫০ জন চিকিৎসক, ৬০ জন নার্স, ১২৫ জন বিভিন্ন পর্যায়ের টেকনিশিয়ান, ২৫ জন মেডিক্যাল টেকনোলজিস্ট, কমপক্ষে ২০০ জন কর্মকর্তা-কর্মচারীসহ সাড়ে ৮ শতাধিক জনবল নিয়োজিত ছিল।

জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার শুভ উদ্বোধন করেন ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি ডা. সাহানা আখতার রহমান, প্রো-ভিসি ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ও সার্জারি অনুষদের ডীন প্রফেসর ডা. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, নবনিযুক্ত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকসহ বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ