মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (১৮ মার্চ)। মোট ১১৬ টি উপজেলায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী উপকরণ। ভোটের এলাকায় অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

ইসি সচিব জানান, ১৬ জেলার ১১৬টি উপজেলায় সোমবার ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের এ ভোটে চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৪৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪শ’ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

১১৬ উপজেলায় ৭ হাজার ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পার্বত্য উপজেলায় সেনাবাহিনীও কাজ করেছে। পক্ষপাতের অভিযোগে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা এবং ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত রাখা হয়েছে।

নির্বাচনের শৃঙ্খলা নিশ্চিত করতে ১৯ মার্চ মধ্যরাত ১২টা পর্যন্ত ভোটের এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। আর ১৮ মার্চ মধ্যরাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটরযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

উল্লেখ্য, এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এরইমধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপ, ৩১ মার্চ চতুর্থ ধাপ এবং ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ