সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

মসজিদে হামলাকারী সন্ত্রাসী ট্যারেন্টের ২০ ‍দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী খ্রিস্টান সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টকে পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছে আদালত। শনিবার দেশটির একটি আদালত এ রায় দেন।

উগ্রপন্থী শেতাঙ্গ ব্রেন্টন ট্যারেন্টোর মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। সে পর্যন্ত তাকে হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুটি মসজিদে নৃশংস এ হত্যাকাণ্ডের পর দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আপাতত হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ গঠন হলেও পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হবে ২৮ বছর বয়সী ব্রেন্টনের বিরুদ্ধে। সন্দেহভাজন আরও দুজনকে হাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় খ্রিস্টান সন্ত্রাসীদের হামলায় ৪৯জন শহীদ হন। এ ঘটনায় অন্তত ৪৮ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ