সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ (১৬ মার্চ) শনিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

শনিবার সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গর্জে উঠুন’, ‘আমরা সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই’, ‘মুসলিমরা সন্ত্রাসের শিকার, সন্ত্রাসী নয়’, ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার বহন করেন।

এ বিষয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় সন্ত্রাসীরা মসজিদে ঢুকে নিরীহ নামাজরত মানুষের ওপর যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ আমরা কলকাতার রাস্তায় সোচ্চার হয়েছি।

উল্লেখ্য, গতকাল জুমার নামাজের সময় খ্রিস্টান সন্ত্রাস কতৃক নৃশংস হামলায় অন্তত ৪৯ জন নিহত এবং ৪৮ জন গুরুতর আহত হয়।হামলাকারী সন্ত্রাসী ট্যারেন্টের ২০ ‍দিনের রিমান্ড দিয়েছে দেশটির আদালত।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ