সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু

নিউজিল্যান্ডের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসলাম বিদ্বেষী তৎপরতা বন্ধের দাবী জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

নিউজিল্যান্ডের মসজিদে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের সবাইকে চিহ্নিত করে তাদের বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। খবর পার্সটুডের।

তিনি নিউজিল্যান্ড সরকারের উদ্দেশ্যে বাহরাম কাসেমি বলেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের বিষয়ে কোনো ধরণের ছাড় দেওয়া যাবে না। এসময় তিনি ইসলাম বিদ্বেষী তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন।

বাহরাম কাসেমি বলেন, সন্ত্রাসী ঘটনা তা যেখানেই ঘটুক, যেই ঘটাক এবং অজুহাতেই ঘটাক তা নিন্দনীয় এবং সবারই উচিত এর নিন্দা জানানো।

তিনি বলেন, সব দেশের সরকারের উচিত জনগণের শান্তি ও নিরাপত্তা বিনষ্টকারী কোনো বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী চিন্তাকে প্রশ্রয় না দেওয়া।

ইরান বহু বছর ধরেই পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষী তৎপরতা ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ইরান এর আগে বহুবার বলেছে, পাশ্চাত্যের কোনো কোনো সরকার উসকানিমূলক নানা বক্তব্য ও পদক্ষেপের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। এ কারণে মুসলমানদের বিরুদ্ধে হামলা ও তৎপরতা বেড়ে যাচ্ছে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ