বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাদরাসা ছাত্রীর বাল্যবিবাহের ঘটনায় কাজীর জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে পড়ানোর কারণে এক কাজীকে সাত দিনের কারাদণ্ড, বরপক্ষকে ২০ হাজার ও কন্যাপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত ওই কাজীর নাম রবিউল ইসলাম। তার বাড়ি বারবাজার বেলাট গ্রামে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা এ দণ্ডাদেশ দেন।

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের কাশেম আলীর মেয়ে আদুরী (১৫) আয়েশা মেমোরিয়াল দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ও বর শরিফুল ইসলামের বাড়ি যশোরের শংকরপুর গ্রামে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, বুধবার বিকেলে উপজেলার মাঝদিয়া গ্রামে একটি বাল্যবিয়ে দেওয়ার খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে হাজির হন। মেয়েটির বয়স না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী রবিউল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় ছেলেপক্ষকে ২০ হাজার ও কন্যাপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করেন। পরে বউ স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে চলে যায়।

আরএম/