সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

ভারতে মুসলিমরা যেন ভাড়াটিয়া: আজম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিমদের সঙ্গে ভাড়াটিয়ার মতো আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টি নেতা আজম খান।

দেশটিতে রমজান মাসে ভোট হওয়া নিয়ে সমাজবাদী পার্টির নেতা আজম খান এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷

সংবাদসংস্থা এএনআইকে আজম খান বলেন, একটা সময় আরএসএস বলত তারা মুসলিমদের সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে ছাড়বে৷ কিন্তু এখন বলতেই হচ্ছে দেশে মুসলিমদের অবস্থা ভাড়াটিয়ার মতো৷

রমজান মাসে ভোট হওয়া প্রসঙ্গে আজম খান জানান, ভোটের দিন ঘোষণার পর তা পরিবর্তন করা সম্ভব নয়৷ কিন্তু দিন ঘোষণার আগে নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি জানত৷

এনআইএকে জানিয়েছে আজম খান বলেছেন,”প্রথমবার কেউ সার্জিক্যাল স্ট্রাইকের নামে ভোট চাইতে যাবে৷ তার মানে সেনাদের জীবনের উপর ভোট চাওয়া হচ্ছে৷ সীমান্তের সওদা করা হয়েছে, রক্তের সওদা করা হয়েছে, উর্দির সওদা করে দেওয়া হয়েছে৷”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ