মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ফিলিস্তিনি ভূখণ্ডে উপশহর নির্মাণ বন্ধ করতে হবে: নরওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে মারি এরিকসন সুরিদে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ, অবিলম্বে তা বন্ধ করতে হবে।

গতকাল (মঙ্গলবার) কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশে বলেন, ফিলিস্তিনিদের ভূখণ্ডে উপশহর নির্মাণ প্রকল্প বাতিল করুন।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানালেও গতকালই ফিলিস্তিনি ভূখণ্ডে নতুনকরে আরও বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের সব উপশহরই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২৩৩৪ নম্বর প্রস্তাবেও ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইসরাইল উপশহর নির্মাণের মাধ্যমে গোটা ফিলিস্তিনকে ইহুদিকরণের চেষ্টা করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ