সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

'মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট...' আবারো সেই বিখ্যাত কবিতাটি শোনালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে ২০ বছর আগে ১৯৯৯ সালের ডিসেম্বরে ইস্তাম্বুল সিটির মেয়র থাকাকালীন তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর সিআরতে একটি কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করার কারণে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানকে কারাবরণ করতে হয়েছিল।

নির্বাচনী প্রচারণায় নেমে সেই একই ময়দানে হাজার হাজার তুর্কি ও কুর্দি জনতার সামনে আবার সেই কবিতা পাঠ করলেন এরদোগান। কবিতা শুনিয়ে তখনকার সরকারের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনের পার্থক্য তুলে ধরেন সবার সামনে। বহুদিন পর তার কন্ঠে আবার শোনা গেল-

‘মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট,
মিনার আমাদের বেয়নেট এবং মুসল্লিরা আমাদের সৈনিক,
এই পবিত্র দল পাহারা দিবে আমাদের দীনকে।’

তৎকালীন সেক্যুলার সরকার এই কবিতার মাঝে ধর্মীয় উসকানি এবং ধর্ম ও ধর্মনিরপেক্ষতার মাঝে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে আজকের জনপ্রিয় নেতা এরদোগানকে কারাদণ্ড দেয়। কয়েকমাস কারাভোগ করে অবশেষে মেয়র এরদোগান ২০০০ সালের মার্চে কারাগার থেকে মুক্তি পান তিনি।

ভিডিও দেখতে ">ক্লিক করুন...।
আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ