মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

চুড়িহাট্টা অগ্নিকাণ্ড: পরিচয় মিলেছে আরো ৫ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনে দগ্ধ আরও ৫টি মৃতদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। ফলে ডিএনএ টেস্টের মাধ্যমে ১৬টি মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন।

শেখ হিমায়েত বলেন, এখনো ২টি মরদেহ ও ৩টি পরিবারের ডিএনএ নমুনা আমাদের কাছে রয়েছে। তবে এ দুই মরদেহের সঙ্গে এই ৩ পরিবারের কারও ডিএনএ নমুনার মিল পাওয়া যায়নি। মরদেহগুলো আপাতত মর্গে থাকবে। তবে যদি কেউ মরদেহগুলোর দাবি তাহলে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হবে।

মরদেহ শনাক্তের বিষয়ে তিনি বলেন, এ কাজটি দুরূহ ও সময়সাপেক্ষ ছিল। আমরা ঘটনার সঙ্গে সঙ্গে দু’টি ক্রাইম সিন ইউনিট সেখানে পাঠিয়ে আলামত সংগ্রহ করি। এছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহের পর রুটিন কাজ বাদ দিয়ে পরিচয় শনাক্তের কাজটিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করেছি।

পরিচয় পাওয়া মরদেহগুলো হচ্ছে- হাজি ইসমাইল, ফয়সাল সারোয়ার, রেনুমা তাবাসসুম দোলা, মোস্তফা ও জাফরের।

এর আগে গত ৬ মার্চ ১১ জনের মরদেহ শনাক্ত করা হয়। তারা হচ্ছেন ফাতেমাতুজ জোহরা, সালেহ আহমেদ, মো. ইব্রাহীম, মো. এনামুল হক, তানজীল হাসান, নাসরিন জাহান, মুহাম্মদ শাহীন আহমেদ, হাসান উল্লাহ, দুলাল কর্মকার, নুরুজ্জামান ও নুরুল হক

এএ